উত্তর আমেরিকা

ভ্যাকসিন নিয়ে বিদেশে যাওয়া ‘কোনো চীনারই করোনা হয়নি’

বেইজিং, ৮ নভেম্বর- সিনোফার্মের টিকা নিয়ে বিদেশে যাওয়া ৫৬ হাজার মানুষের কেউই নভেল করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে দাবি করেছে চীনা কোম্পানিটি।

সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংজেন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রায় ১ লাখ মানুষ আমাদের টিকা নিয়েছে। এখন পর্যন্ত কারো শরীরে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি।’

তিনি বলেন, ‘এর মধ্যে যারা বিদেশে ভ্রমণ করেছেন তাদের কারো শরীরে করোনার উপস্থিতি নেই।’

গ্লোবাল টাইমসের তথ্য অনুযায়ী, টিকা নেয়া ব্যক্তিদের মধ্যে শীর্ষস্থানীয় রাজনীতিবিদ যেমন আছেন তেমনি বড়বড় কোম্পানির কর্মকর্তারা আছেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হুয়াওয়ের মেক্সিকো অফিসে কাজ করা ৯৯ জনের ৮১ জন টিকাটি নিয়েছেন।

করোনা ভ্যাকসিনের দৌড়ে চীনের পাশাপাশি এখন পর্যন্ত রাশিয়া-যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে। রাশিয়া জাতীয়ভাবে ভ্যাকসিনের অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করেছে।

চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

এর মধ্যে চীনা ন্যাশনাল বায়োটেক গ্রুপের তৈরি দুটি টিকা ও সিনোভ্যাকের একটি টিকা জরুরিভাবে নাগরিকদের ওপর ব্যবহারের অনুমোদন পেয়েছে। চতুর্থ আরেকটি টিকা সেনাসদস্যদের দেওয়ার জন্য সবুজ সংকেত পেয়েছে।

সূত্র : কালের কন্ঠ

আর/০৮:১৪/৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language