আফগানিস্তানে ফের মসজিদে বিস্ফোরণ, নিহত ২০

কাবুল, ২৩ এপ্রিল – আফগানিস্তানের উত্তরে কুন্দুজ শহরের এক মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে।
শুক্রবার কুন্দুজের কমান্ডার এই তথ্য নিশ্চিত করেন। তবে নিকটবর্তী জেলা হাসপাতালের একজন নার্স জানান, ৩০ থেকে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে প্রাদেশিক পুলিশের মুখপাত্র ওবায়দুল্লাহ আবেদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মৌলভী সিকান্দার মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এই মুহূর্তে আমাদের কাছে বিস্ফোরণের ধরণ বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু নেই।
কুন্দুজ প্রদেশের কমান্ডার কারি বদরি রয়টার্সকে বলেন, সুন্নি মসজিদে বিস্ফোরণে ২০ জন নিহত বা আহত হয়েছেন। আমি নিশ্চিত নই। তবে এই হামলায় কারা জড়িত তা পরিষ্কার নয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার দেশটির মাজার-ই-শরিফ নামে সংখ্যালঘু শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটে। সেই হামলায় অন্তত ১২ জন মুসল্লি নিহত হন, আহত হয় অন্তত ৪০ জন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৩ এপ্রিল









