উত্তর আমেরিকা

আমি বড় ব্যবধানে জিতেছি: ট্রাম্প

ওয়াশিংটন, ০৭ নভেম্বর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি নিজের ফেইসবুক ও টুইটারে এ দাবি করেন।

তিনি লেখেন, ‘আই ওন দিস ইলেকশন, বাই এ লট!’

তবে বাস্তবতা ভিন্ন। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ইতিমধ্যেই অনেদ দূর এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ট্রাম্প জিতেছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট, অন্যদিকে বাইডেনের এ সংখ্যা ২৬৪। বাইডেন জর্জিয়া অথবা পেনসিলভানিয়ায় জিতলে তিনি অনায়াসে ২৭০ এর ‘ম্যাজিক ফিগার’ ছাড়িয়ে যাবেন। সে ক্ষেত্রে তাকে অন্য রাজ্যের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না।

পেনসিলভানিয়ায় আরও এগিয়ে গেছেন জো বাইডেন। রাজ্যটিতে তিনি এখন পর্যন্ত ২৮,৮৭৭ ভোটে এগিয়ে।

এই রাজ্যের ইলেকটোরাল ভোট সবচেয়ে বেশি- ২০টি। এখানে জিততে পারলে বাইডেন জেতার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে যাবেন।

অ্যারিজোনাতেও ট্রাম্পের চেয়ে ২৯,৮৬১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। সেখানে ইলেকটোরাল ভোট রয়েছে ১১টি।

নেভাডাতে বাইডেন এগিয়ে আছেন ২২,৬৫৭ ভোটে।

ট্রাম্প জালিয়াতির অভিযোগ তুললেও শনিবার ফেডারেল ইলেকশন কমিশনের কমিশনার এলেন উইনট্রব মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেছেন, এবারের নির্বাচনে সত্যিকারে জালিয়াতির কোনো প্রমাণ নেই।

তিনি বলেন, সারা দেশে রাজ্য ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন কর্মকর্তারা সজাগ রয়েছে। নির্বাচন নিয়ে খুব কম অভিযোগ এসেছে।

কোনো ধরনের ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রকৃতপক্ষে এ বিষয়ে আমার কথা বলার কিছু নেই। কারণ সারা দেশের জনগণ ও নিরপেক্ষ নির্বাচন বিশেষজ্ঞরা এগিয়ে এসেছেন এবং এই নির্বাচন নিয়ে কাজ করেছেন।

সূত্র: দেশ রূপান্তর
আডি/ ০৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language