ইউরোপ

পশ্চিমাদের সঙ্গে অচলাবস্থার মধ্যেই রাশিয়া টিকে থাকবে

মস্কো, ১৭ এপ্রিল – ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বর্তমানে পাশ্চাত্যের সঙ্গে যে মুখোমুখি অবস্থার তৈরি হয়েছে তা বজায় রাশিয়া বজায় রাখবে তিনি নিশ্চিত এবং এভাবেই রাশিয়া টিকে থাকতে পারবে।

রোববার স্থানীয় রোশিয়া ওয়ান টেলিভিশনের এক অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। ওই সঞ্চালক পেসকভের কাছে জানতে চেয়েছিলেন, পাশ্চাত্যের সঙ্গে চলমান অচলাবস্থা বজায় রেখে সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো রাশিয়া ভেঙে পড়বে কিনা। উত্তরে পেসকভ বলেন, আমরা টিকে থাকতে পারবো। রোববার এই খবর প্রকাশ করেছে রাশিয়ান বার্তা সংস্থা তাস।

এর আগে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির ‍পুতিন বলেছিলেন, বর্তমান আধুনিক বিশ্ব পরিস্থিতিতে কোনো একক দেশ তার আধিপত্য বজায় রাখতে পারবে না। পুতিনের বক্তব্য অনুযায়ী, সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বে একক রাষ্ট্রের যে আধিপত্য তৈরি হয়েছিল তা বর্র্তমানে টুকরো টুকরো হয়ে গেছে।

সূত্র: সমকাল
এম ইউ/১৭ এপ্রিল ২০২২


Back to top button
🌐 Read in Your Language