হলিউড

আবারও এক হচ্ছেন জেনিফার ও বেন

দুই দশক আগে তাদের প্রথম বাগদান বাতিল কররেন। ভাগ্যের খেলায় আবার তারাই একসঙ্গে হচ্ছেন। বলা হচ্ছে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের কথা। আবারও তারা একে অপররের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

শুক্রবার (৮ এপ্রিল) নিজের অফিশিয়াল ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিওতে জেনিফার লোপেজ হাতে সবুজ একটি আংটি সবাইকে দেখান। এসময় তিনি অশ্রুসিক্ত ছিলেন। জেনিফার বলেন, তুমি পারফেক্ট।

২০০৪ সালে বিচ্ছেদ হয় জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। এরপর তারা উভয়েই অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। লোপেজ বিয়ে করেন মার্ক এন্থোনিকে। তাদের ঘরে জমজ সন্তান এমি ও ম্যাক্স। অন্যদিকে অ্যাফ্লেক বিয়ে করেন জেনিফার গার্নারকে। তাদের ঘরে তিন সন্তান রয়েছে।

সম্পর্কচ্ছেদ হলেও লোপেজ ও অ্যাফ্লেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। কিন্তু গত বছরের মে মাস থেকে তারা আবার ঘনিষ্ট হতে শুরু করেন। গোপন এক সূত্র জানায়, এমনকি তাদের পরিবারের সঙ্গেও একে অপর ঘনিষ্ট হতে শুরু করেন। জেনিফার অ্যাফ্লেকের তিন সন্তানের সঙ্গেও সখ্যতা করেন।

অন্য আরেক সূত্র জানায়, জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের খুব ঘনিষ্ট সম্পর্কে আছে। তবে এখনই তারা কোনো বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন না। তারা উভয়েই সময় নিয়ে সম্পর্কটি স্থায়ী করতে চাচ্ছেন।

এম এস, ০৯ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language