উত্তর আমেরিকা

জর্জিয়ায় ফের ভোট গণনা

ওয়াশিংটন, ৬ নভেম্বর- যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে নতুন করে ভোট গণনার ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, ৪ হাজার ১৬৯টি ভোট গণনা এখনও বাকি রয়েছে।

পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো প্রায় ৮ হাজার ভোট এখন ডাকে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিনের মধ্যে এসে পৌঁছাতে পারলে সেগুলোও গণনা করা হবে বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, এই মুহূর্তে জর্জিয়ায় ফল ঘোষণা করা কঠিন। ভোটের ব্যবধান এতই কম যে নতুন করে গণনা করতে হবে।

ব্র্যাড রাফেন্সবার্গার বলেন, আমাদের নির্বাচন নিয়ে আগ্রহ জর্জিয়ার সীমান্তের বাইরেও আছে। পুরো দেশের ওপর জর্জিয়ার নির্বাচনের চূড়ান্ত হিসেবের একটা প্রভাব পড়বে, সেটা স্বাভাবিক।

এরপরই কোন প্রশ্নের জবাব না দিয়ে রাফেন্সবার্গার চলে যান। তার সহকারী গেব্রিয়েল স্টার্লিং বলেন, ভোট পুনঃগণনার কারণ হচ্ছে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুবই কম।

নির্বাচনে কোন বড় ধরনের অনিয়ম তাদের চোখে ধরা পড়েনি বলে তিনি জানান।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language