বলিউড

হলিউডে হৃতিক!

আট মাস আগে আমেরিকার একটি এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন বলিউড তারকা হৃতিক রোশন। এবার সেই সূত্রেই হলিউডের মাটিতে ক্যারিয়ারের খাতা খুলতে চলেছেন হৃতিক রোশন।

স্পাই-থ্রিলার ঘরানার এই ছবিতে নিজের চরিত্রের জন্য সম্প্রতি অভিনেতার অডিশন দিতে যাওয়ার কথা ছিল লস অ্যাঞ্জেলেসে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি জুহুতে নিজের বাড়িতেই অডিশন রেকর্ড করেছেন। সপ্তাহ দুয়েক আগে সেই অডিশনের টেপ পাঠিয়েও দিয়েছেন কাস্টিং টিমের কাছে।

যদি ছবির জন্য তিনি নির্বাচিত হন, তা হলে সেই মাল্টি-মিলিয়ন প্রজেক্টে মুখ্য ভূমিকায় দেখা যাবে হৃতিককে। তবে প্যারালাল লিড চরিত্রে থাকবেন হলিউডের অন্য কোনও অভিনেতা।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ০৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language