উত্তর আমেরিকা
Trending

মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার

ওয়াশিংটন, ০৬ নভেম্বর – ৫৯তম মার্কিন নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট থেকে মনোনীত রেকর্ড মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে প্রথমবারের মতো নতুন পাঁচ মুসলিম বিজয়ী হয়েছেন। মুসলিম নারীরাও রয়েছেন বিজয়ীদের কাতারে।

জানা গেছে, ওকলাহোমা অঙ্গরাজ্য থেকে প্রথম মুসলিম হিসেবে বিজয়ী হন মৌরি টার্নার। দিলাওয়ারা থেকে প্রথম মুসলিম হিসেবে মদিনাহ উইলসন এন্টোন বিজয়ী হন। কলোরাডো থেকে প্রথম মুসলিম হিসেবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে বিজয় অর্জন করেন ইমান জোদেহ। উইসকোনসিন রাজ্য থেকে কৃষ্ণাঙ্গ ও মুসলিম হিসেবে প্রথম বারের মতো বিজয়ী হন সামবা বালদেহ। ফ্লোরিডা রাজ্য থেকে সানসাইন অঙ্গরাজ্য থেকে ক্রিস্টোফার বেনজামিন প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হন। এছাড়া দ্বিতীয়বারের মতো ফের কংগ্রেস প্রতিনিধি হিসেবে নির্বাচনে জিতেছেন ইলহাম ওমর ও রাশিদা তালিব।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
আডি/ ০৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language