ইউরোপ

ইউক্রেনে ১৩৫১ সেনা নিহতের কথা স্বীকার করল রাশিয়া

মস্কো, ২৫ মার্চ – রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের বিষয়ে আপডেট তথ্য প্রকাশ করেছে। তারা বলছে, রাশিয়ার ১ হাজার ৩৫১ জন সেনা নিহত হয়েছেন এবং ৩ হাজার ৮২৫ জন আহত হয়েছেন।

এর আগে, ইউক্রেনের সামরিক সূত্রগুলো দাবি করেছিল- প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দাদের মতে, এই সংখ্যার অর্ধেকই মারা যেতে পারে। খবর দ্য গার্ডিয়ানের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এর আগে ২ মার্চ হতাহতের বিষয়ে প্রথম আপডেট তথ্য দেওয়া হয়। তখন বলা হয়েছিল, ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছেন।

সূত্র: সমকাল
এম ইউ/২৫ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language