এশিয়া

তাইওয়ানে ৬.৭ মাত্রার ভূমিকম্প

তাইপে, ২৩ মার্চ – তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যার রিখটার স্কেলে মাত্রা ছিলো ৬.৭। স্থানীয় সময় মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূল থেকে প্রায় ৫ মাইল দূরের দক্ষিণ-পূর্বের শহর তাইতুং এবং হুয়ালিয়েনের দিকে।

এ বিষয়ে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি। তবে কিছু কিছু জায়গায় বেশ কিছুক্ষণ কম্পন অনুভূত হয়।

এর আগে ২০১৮ সালে হুয়ালিয়ানের কাছে উপকূলে ৬.৪ মাত্রার ভূমিকম্পে ১৭ জন প্রাণ হারান। ২০১৬ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে মারা যান শতাধিক মানুষ। তাইওয়ানে ১৯৯৯ সালে একই ঘটনায় দুই হাজারের বেশি মানুষ মারা যায়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language