অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৪, মামলা ৩৭

ঢাকা, ০৭ মার্চ – রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (৫ মার্চ) ভোর ছয়টা থেকে সোমবার (৭ মার্চ) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার নয়শ ২১ পিস ইয়াবা, ৭৭.৫ গ্রাম হেরোইন ও ৩ কেজি ৮৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৭ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language