ইউরোপ
রুশ বাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য দিলে কারাদন্ড

মস্কো, ০৫ মার্চ – রাশিয়ায় সামরিক বাহিনী নিয়ে ভুয়া খবরের জন্য কারাদণ্ডের বিধান রেখে আইন পাশ করা হয়েছে। এতে সৈন্যদের নিয়ে ভুয়া সংবাদ পরিবেশনের জন্য সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
শুক্রবার এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে।
এছাড়া পুতিন রাশিয়ার বিরুদ্ধে অবরোধের ডাক দেয়ার জন্য জরিমানা কিংবা কারাদণ্ডের বিধান রাখা আরো একটি বিলে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। বাসস।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৫ মার্চ ২০২২









