আর কোন নিষেধাজ্ঞা নয়: পুতিনের হুঁশিয়ারি

মস্কো, ০৪ মার্চ – রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ার করে বলেছেন, যারা ইউক্রেনে রুশ অভিযানের বিরোধিতা করছে, তারা যেন তার দেশের ওপর আরও নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতির অবনতি না ঘটায়।
এক সরকারি সভায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা রসিয়া টিভি ২৪ চ্যানেলে ভাষণ দেয়ার সময় তিনি একথা বলেন। খবর বিবিসির।
এসময় তিনি বলেন, ‘প্রতিবেশী দেশের প্রতি আমাদের কোন অসৎ উদ্দেশ্য নেই। সম্পর্কের অবনতি ঘটে এমন কোন পদক্ষেপ প্রতিবেশী দেশগুলো নেবে না বলে তার সরকার মনে করে। সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায়, কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, সেটাই সবার চিন্তা করা উচিত।’
রাশিয়ার প্রেসিডেন্টের এসব মন্তব্য এমন সময় এলো যখন রাশিয়ার ওপর কীভাবে চাপ বাড়ানো যায় তার পথ খুঁজে বের করার জন্য পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠক শুরু করেছেন।
সূত্র: সমকাল
এম ইউ/০৪ মার্চ ২০২২









