অপরাধ

রাজধানীতে ইয়াবা-গাঁজা-হেরোইনসহ গ্রেফতার ৫৪

ঢাকা, ০২ মার্চ – ইয়াবা-হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয় সেগুলো হচ্ছে-১৬,৫৩২ পিস ইয়াবা বড়ি, ১৪০ পুরিয়া হেরোইন, ৭ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।

সূত্র: যুগান্তর
এম ইউ/০২ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language