চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দখল নিয়েছে রাশিয়া

কিয়েভ, ২৫ ফেব্রুয়ারি – রাশিয়ার সামরিক বাহিনী চেরনোবিল পরমাণু বিদ্যুৎ প্রকল্প তাদের দখলে নিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিহাইলো পদোলেইক জানান, বৃহস্পতিবারের ‘একেবারে যুক্তিহীন হামলা’ ইউরোপের জন্য এখন অন্যতম হুমকি।
১৯৮৬ সালে একটি বিস্ফোরণ ঘটে চেরনোবিলে, প্রাণহানী ও আর্থিক ক্ষতির হিসেবে যা ছিল মানব ইতিহাসে সবচেয়ে বড় আণবিক বিপর্যয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, রাশিয়া আগ্রাসন অব্যহত রাখলে এ ধরনের বিপর্যয় আরও ঘটতে পারে।
এক টুইটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, ‘১৯৮৬ সালের ট্র্যাজিডি যাতে আর ফিরে না আসে, সে জন্য আমাদের প্রতিরক্ষা বাহিনী তাদের জীবন দিচ্ছেন।’
তিনি বলেন, ‘এটা পুরো ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।’ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীও সম্ভাব্য আরেকটি বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৫ ফেব্রুয়ারি ২০২২









