ইউরোপ

এবার পুতিনকে ফরাসি প্রেসিডেন্টের ফোন

প্যারিস, ২৫ ফেব্রুয়ারি – ইউক্রেনে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

তিনি জানান, ইউক্রেনের নেতারা তাকে পুতিনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছিলেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ফ্যাঙ্ক’ ফোনকলে পুতিনকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে।

ব্রাসেলসে ইইউ শীর্ষ সম্মেলনের পর ম্যাক্রোঁ সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এদিকে রাশিয়ার সেনারা কিয়েভ থেকে ২০ মাইলের মধ্যে অবস্থান নিয়েছে বলে বাইডেন প্রশাসনের তরফে বলা হয়েছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language