অন্যান্য

আজারবাইজানে বাংলাদেশি ছাত্রী খুন

বাকু, ২৪ ফেব্রুয়ারি – আজারবাইজানের গাঞ্জা শহরে রিয়া ইসলাম নামে এক বাংলাদেশি ছাত্রী রহস্যজনকভাবে খুন হয়েছেন। দেশটির রাজধানী বাকুর একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ালেখা করতেন রিয়া।

ওই ছাত্রীর গ্রামের বাড়ি রাজশাহীর পুঠিয়ার পৌর সদরের কাঁঠালবাড়িয়া এলাকায়।

নিহত রিয়ার বাবা আবু বকর জানান, অনেক শখ করে রিয়াকে সেখানে পড়তে পাঠাই। রিয়া আজারবাইজানের রাজধানী বাকুতে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করার পাশাপাশি একটি রেস্টুরেন্টে কাজ করতো।

তিনি বলেন, বুধবার সকালে ওই দেশের গাঞ্জা শহরে খুন হয় রিয়া। ঘটনার দিন বিকেলে রিয়ার বড় ভাই আরমান আলীর মুঠোফোনে সেখান থেকে এ খবর এলে বিষয়টি জানতে পারি। তবে কী কারণে ও কীভাবে খুন হলো সে সম্পর্কে কিছু জানতে পারিনি।

আজারবাইজানে বাংলাদেশি দূতাবাস নেই। সেখানে ইরানি দূতাবাসের মাধ্যমে রিয়ার মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন আবু বকর।

এম ইউ/২৪ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language