ইউরোপ

ইউক্রেনে বড় ধরনের সাইবার হামলা

কিয়েভ, ২৪ ফেব্রুয়ারি – ইউক্রেনের ব্যাঙ্কিং এবং অর্থনীতি ব্যবস্থাকে অচল করে দেয়ার জন্য রাশিয়া দেশটিতে সাইবার হামলা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, সাইবার হামলা চালাতে ওয়াইপার নামে একটি ম্যালওয়্যার ব্যবহার করছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়া সামরিক অভিযান চালানোর পর পরই ইউক্রেনের নিরাপত্তা, অভ্যন্তরীণ, বিদেশ এবং শিক্ষামন্ত্রকের সরকারি ওয়েবসাইটগুলি একের পর এক কাজ করা বন্ধ করে দেয়।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, সামরিক দিক থেকে দুর্বল করে দেয়ার পাশাপাশি সাইবার হামলা চালিয়ে ইউক্রেনকে ভিতর থেকে একেবারে পঙ্গু করে দিতে চাইছে রাশিয়া।

বেশ কয়েকটি সূত্রের দাবি, সাইবার হামলা চালিয়ে ইউক্রেনের ব্যাঙ্কিং এবং অর্থনীতি ব্যবস্থাকে অচল করে দেয়াই এখন লক্ষ্য রাশিয়ার। আর সেই হামলা চালাতে ওয়াইপার নামে একটি ম্যালওয়্যার ব্যবহার করছে ভ্লাদিমির পুতিনের দেশ। ঘটনাচক্রে মাস দুয়েক আগেই হ্যাকিং সংক্রান্ত বেশ কয়েকটি সফটওয়্যার তৈরি করেছে রাশিয়া।

আশঙ্কা করা হচ্ছে, সেই সফটওয়্যার ব্যবহার করেই ইউক্রেনকে পঙ্গু করে দেয়ার চেষ্টা করতে পারে তারা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৪ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language