রসনা বিলাস

কর্নফ্লাওয়ারের অবাক করা কয়েকটি ব্যবহার

রান্নাঘরে অতি পরিচিত উপকরণ কর্নফ্লাওয়ার। ভাজাভুজি মুচমুচে করা হোক কিংবা শখের চাইনিজ় রান্নার জন্য কর্নফ্লাওয়ার লাগবেই। তবে শুধু রান্নার কাজেই নয়, ঘরোয়া নানা সমস্যায়ও কর্নফ্লাওয়ার ব্যবহার করা যায়।

কী কী কাজে ব্যবহার করবেন?

গরমকালে অনেকেরই জুতো মোজা পরলে পা ঘেমে যায়। সেক্ষেত্রে জুতো পরার কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে পায়ে হালকা করে লাগিয়ে নিন। পা-ঘামার সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়া জুতো দুর্গন্ধ হলেও কর্নফ্লাওয়ার কাজে লাগাতে পারেন। জুতোর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে রাখুন। সারারাত রেখে সকালে ঝেড়ে নিন। দুর্গন্ধ থাকবে না।

জানালার গ্লাস পরিষ্কার ও চকচকে করতে কর্নফ্লাওয়ারকে কাজে লাগাতে পারেন। কর্নফ্লাওয়ারের সঙ্গে কিছুটা পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি জানালার কাচে লাগিয়ে একটি কাপড় দিয়ে আলতো করে ঘষে নিন। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন, কাচ ঝকঝক করবে। কাচে ধুলো জমে ঝাপসা হয়ে গেলে হালকা গরম পানিতে ২ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। কাচের উপর এই মিশ্রণ স্প্রে করে খবরের কাগজ দিয়ে মুছে নিন। কাচ চকচকে হবে।

রান্না করতে গেলে কোথাও পুড়ে গেলে ফার্স্ট এড হিসেবে কর্নফ্লাওয়ার কাজে লাগাতে পারেন। এক বাটি হালকা গরম পানিতে এক টেবলচামচ কর্নফ্লাওয়ার এবং ১ টেবলচামচ বোকিং সোডা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এবার গজ বা পরিষ্কার কাপড় ওই পানিতে ডুবিয়ে পুড়ে যাওয়া জায়গায় লাগিয়ে রাখুন। উপকার পাবেন।

পোশাকে তেলের দাগ লাগলে লেগে গেলে প্রথমে দাগ লাগা জায়গায় কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিন। ১৫-২০ মিনিট ওইভাবে রাখুন। এরপর নরম ব্রাশ দিয়ে জায়গাটা ঘষে নিন। দাগ উঠে যাবে।নেই, এমন সমস্যা তো আমাদের হয়েই থাকে। এক্ষেত্রে চুলের উপর খানিকটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে চুল ভাল করে আঁচড়ে নিন। তেলতেলে ভাব সম্পূর্ণ দূর হবে।

অনেকের বাড়িতেই ঘরের আনাচেকানাচে পোকামাকড় বাসা বাঁধে। এই সমস্যা থেকে মুক্তি পেতে সমপরিমাণ কর্নফ্লাওয়ার এবং প্লাস্টার অফ প্যারিস একসঙ্গে মিশিয়ে পোকা ঢোকার রাস্তায় দিয়ে রাখুন। পোকা আসবে না।

তরকারির ঝোল খুব বেশি পাতলা হলে হালকা আঁচে বসিয়ে খানিকটা কর্নফ্লাওয়ার দিন। ভাল করে নাড়ুন। ঝোল ঘন হবে।

খুব তৈলাক্ত ত্বক হলে ট্যালকম পাউডারের সঙ্গে সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি শরীরের অতিরিক্ত তেল শুষে নেবে এবং সহজে ঘাম হবে না। চুল খুব তেলতেলে হলে চুলের উপর খানিকটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে চুল ভালো করে আঁচড়ে নিন। তেলতেলে ভাব সম্পূর্ণ দূর হবে।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language