মধ্যপ্রাচ্য

ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

তেহরান, ২১ ফেব্রুয়ারি – ইরানের তাবরিজ অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বিমানের পাইলট ও একজন বেসামরিক নাগরিক।

সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত ওই বেসামরিক নাগরিক পার্ক করা একটি গাড়িতে বসে বিশ্রাম নিচ্ছিলেন।

ঘটনাস্থল থেকে স্থানীয় সেনা কর্মকর্তা রেজা ইউসুফি ইরানের রাষ্ট্রিয় সংবাদমাধ্যমকে বলেন, এফ-৫ মডেলের ওই যুদ্ধবিমানটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনায় পড়া বিমানটিকে জনবহুল এলাকার বাইরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন পাইলটরা। বিমানটি একটি স্পোর্টস কমপ্লেক্সের কাছে উন্মুক্ত স্থানে বিধ্বস্ত হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২১ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language