দক্ষিণ এশিয়া

নেপালে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ, পুলিশের রাবার বুলেট-কাঁদানে গ্যাস

কাঠমুন্ডু, ২১ ফেব্রুয়ারি – নেপালে যুক্তরাষ্ট্রের সহায়তার ৫০০ মিলিয়ন ডলার অনুমোদনকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। রোববার এ বিক্ষোভ দমনে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

নেপালে প্রধানমন্ত্রী শের বাহাদুর দুবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন নেপালি কংগ্রেস পার্টির জোটের মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তার অর্থ নিয়ে মতবিরোধ রয়েছে।

জোটের শরিক দুই কমিনিউনিস্ট পার্টি এ তহবিল অনুমোদনের বিরোধীতা করে আসছে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হয় এ মিলিনিয়াম চ্যালেঞ্জ কোঅপারেশ (এমসিসি) চুক্তি।

এ চুক্তির সমালোচকদের দাবি, চুক্তির শর্ত নেপালের আইনের পরিপন্থী এবং এটা দেশটির সার্বভৌমত্বকে হুমকিতে ফেলবে।

তারা বলছেন, এটা যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্রাটিজির অংশ, যার মধ্যে সামরিক বিষয়ও জড়িত আছে। এ কারণে এটা মার্কিন সেনাদের নেপালে অবস্থান নেয়ার সুযোগ করে দেবে।

তবে মার্কিন কর্মকর্তারা সম্প্রতি নেপাল সরকারের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। তারা বলছেন, এটা কেবলই নেপালের উন্নয়নের জন্য; এর বাইরে কিছু নয়।

সড়ক ও বিদ্যুৎ লাইনের উন্নয়নে এ অর্থ ব্যয় হবে বলে মার্কিন কর্মকর্তারা উল্লেখ করেছেন।

সূত্র জানায়, বিক্ষোভকারীরা পুলিশের তৈরি ব্যারিকেট ভাঙ্গার চেষ্টা করেন এবং তারা পুলিশের ওপর পাথর নিক্ষেপ করেন। এ সময় পুলিশ বাঁশের লাঠি দিয়ে তাদের পিটিয়েছে। সেইসঙ্গে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২১ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language