দক্ষিণ এশিয়া

নওয়াজকে বিদেশে যেতে দেওয়ার সিদ্ধান্ত ‘বড় ভুল’: ইমরান

ইসলামাবাদ, ১৯ ফেব্রুয়ারি – পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন নেতা নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়াটা সরকারের ভুল সিদ্ধান্ত ছিল। শুক্রবার এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। খবর ডনের।

শুক্রবার পাঞ্জাব প্রদেশের মান্দি বাহাউদ্দিন এলাকায় এক জনসমাবেশে ভাষণ দেন ইমরান। ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের অসুস্থতার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন ইমরান।

তিনি বলেন, ‘প্রথমে একটি রোগের কথা বলা হলো, এরপর আরেকটি, তারপর আবার রক্তের অণুচক্রিকা কমে যাওয়ার কথা বলা হলো।’

ইমরানের দাবি, নওয়াজের অসুস্থার বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে সরকার ভেবেছিল, তিনি আর বেশি দিন বাঁচবেন না। তবে সে ধারণা ভুল ছিল বলে উল্লেখ করেন তিনি। ইমরান বলেন, ‘আমি মনে করি, নওয়াজকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে আমরা বড় ভুল করেছি।’

সূত্র: সমকাল
এম ইউ/১৯ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language