অপরাধ

রাজধানীতে ইয়াবা-নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ৬২

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – ইয়াবা বড়ি, নেশাজাতীয় ইনজেকশন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে সেগুলো হচ্ছে— ১০৬৪৮ পিস ইয়াবা বড়ি, ২৬৬ গ্রাম হেরোইন, ৫৬ কেজি ৩২০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ২৫ বোতল ৩৮০ মিলি ফেনসিডিল ও ১২ টি নেশাজাতীয় ইনজেকশন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭ টি মামলা করা হয়েছে।

সূত্র: যুগান্তর
এম ইউ/১৯ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language