ইউরোপ

স্পেনের রাজা করোনায় আক্রান্ত

মাদ্রিদ, ১০ ফেব্রুয়ারি – করোনায় আক্রান্ত হয়েছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। বুধবার রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আগের রাতে মৃদু লক্ষণ দেখা দেওয়ায়’ বুধবার সকালে ৫৪ বছরের ফিলিপ করোনা পরীক্ষা করান এবং তাতে পজিটিভ আসে।

এতে বলা হয়েছে, ‘মহামান্য রাজার সাধারণ শারীরিক অবস্থা ভালো এবং তিনি বাসভবন থেকে প্রাতিষ্ঠানিক কাজকর্ম করবেন।’ রাজা সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন বলেও প্রাসাদ থেকে জানানো হয়েছে।

২০২১ সালের মে মাসে করোনার টিকার প্রথম ডোজ পেয়েছিলেন রাজা ফিলিপ। পরবর্তী ডোজ তিনি কবে নিয়েছেন তা জানায়নি রাজপ্রাসাদ। রানি লেতিজিয়া ও তাদের সন্তান সোফিয়ার মধ্যে এখন সংক্রমণের লক্ষণ দেখা যায়নি। তারা তাদের স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখবেন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১০ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language