উত্তর আমেরিকা

মেক্সিকোতে সন্ত্রাসী দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১৬

মেক্সিকো সিটি, ০৬ ফেব্রুয়ারি – মেক্সিকোতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল সন্ত্রাসীর নিজেদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থার এক খবরে জানা গেছে এই তথ্য।

স্থানীয় সময় শনিবার মেক্সিকোর জাকাতিকাস রাজ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে খবরে জানানো হয়েছে। জাকাতিকাস রাজ্যের প্রসিকিউটর ফ্রান্সিসকো মুরিলো জানিয়েছেন, ফ্রেসনিলো পৌরসভার রাস্তায় কম্বলে মোড়ানো ১০টি লাশ পাওয়া গেছে। অপরদিকে পার্শ্ববর্তী প্যানফিলো নাটেরার একটি গুদামের ভেতর থেকেও বাকি ৬টি লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত মাসেও জাকাতিকাস রাজ্যের রাজধানীতে একটি গাড়ির ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়। জাকাতিকাস রাজ্যে এই ঘটনা যেন একেবারেই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২১ সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী জাকাতিকাস রাজ্যে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে ১ হাজার ৫০টি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৬ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language