দক্ষিণ এশিয়া

করোনায় আক্রান্ত ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

নয়াদিল্লি, ১০ জানুয়ারি – ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার বিকেলে এক টুইটে রাজনাথ তার করোনা পজেটিভ হওয়ার খবর জানান। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে (নিঃসঙ্গবাস) রয়েছেন। খবর এনডিটিভির।

জ্যেষ্ঠ এ বিজেপি নেতা জানান, তার দেহে করোনার ‘লক্ষণ মৃদু’।

টুইটে রাজনাথ সিং বলেন, ‘মৃদু লক্ষণ নিয়ে আজ করোনা পজেটিভ হয়েছি। আমি হোম কোয়ারেন্টিনে আছি।’

তিনি বলেন, ‘যারা সম্প্রতি আমার কাছাকাছি এসেছেন, তাদেরকে আমি অনুরোধ করবো তারা যেনো নিজেদের নিঃসঙ্গ (আইসোলেটেড) করে ফেলেন এবং করোনা টেস্ট করান।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১০ জানুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language