ফ্যাশন

এবার নিজেই নিজের পছন্দ রঙে রাঙ্গিয়ে নিন চুলকে

চুলকে বিভিন্ন রঙে রাঙ্গিয়ে নেওয়া অনেকের শখ। প্রায় প্রতি মাসে চুলের রং পরিবর্তন করে থাকেন এমন মানুষ খুঁজে বেশ কঠিন নয়। চুলের পছন্দমত রং করাতে আমাদের পার্লারের শরনাপন্ন হতে হয়। কিংবা কিনতে হয় নামী দামী কোন ব্র্যান্ডের পণ্য। আপনি যেটিই ব্যবহার করেন না কেন রাসায়নিক পর্দাথ দিয়ে তৈরি হওয়া এটি আপনার চুলের মারাত্নক ক্ষতি করে থাকে। চুলের ক্ষতি না করে চুলকে রাঙ্গিয়ে নিতে পারেন পছন্দের মত রঙে তাও প্রাকৃতিক উপায়ে। নিজেই নিজের চুল রাঙ্গিয়ে ফেলুন মনের মত করে।

১। মেহেদি
রেডিশ ব্রাউন রংটি চুলে বেশ ভাল লাগে। ১/২ কাপ মেহেদি সাথে ৩ টেবিল চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার পেস্টটি মাথায় খুব ভাল করে লাগান। সম্পূর্ণ চুলে ভাল করে লাগানোর জন্য ব্রাশ ব্যবহার করতে পারেন। এই রং দীর্ঘস্থায়ী করার জন্য আপনি টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন।

২। টমেটো
লাল রং করার জন্য টমেটোর রস বেশ কার্যকরী। টমেটো থেকে ভাল করে রস বের করে নিন। এবার এটি চুলে ভাল করে লাগিয়ে নিন। এবার মাথা প্ল্যাস্টিকের ব্যাগ বা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে দিন। ৩০-৪০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন।

আরও পড়ুন ::

৩। কফি
২ টেবিল চামচ কফি ২ কাপ পানিতে ফুটিয়ে নিন। বলক আসলে নামিয়ে ফেলুন। এক ঘণ্টা রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। এবার এটি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে ৭৫ থেকে ৯০ মিনিট থাকুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুলে শ্যাম্পু ব্যবহার করবেন না। এটি গাঢ় বাদামী রং দিবে চুলে।

৪। বিট এবং গাজরের রস
বিট এবং গাজরের রস আপনার চুলের রংকে পরিবর্তন করে থাকে। এই দুটি উপাদান চুলে লালচে ভাব নিয়ে আসে। এক কাপ বিট এবং গাজরের রসের সাথে নারকেল তেল মিশিয়ে নিন। এটি চুলে ব্যবহার করে এক ঘন্টা অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। রং হালকা হলে পরের দিন এটি আবার ব্যবহার করুন।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language