সবসময় কপালে টিপ পরা ভাল। জানেন কি?

ভারতীয় নারীর ভূষণ ‘টিপ’। এই আচার একদিকে যেমন সনাতনি প্রথার একটা অঙ্গ তেমনি এই নিয়ে বিতর্কও কম নেই। কিন্তু, কপালে টিপ পরা স্বাস্থ্যের পক্ষে ভাল। এমনটাই জানাচ্ছে এক মেডিক্যাল সার্ভে।
যোগ বিদ্যা থেকে চিনা আকুপ্রেশারে ‘টিপ’ পরা নিয়ে একাধিক কারণ দর্শিত আছে। এই বিদ্যায় বলা হয়েছে, কপালে দুই ভ্রু-র মাঝখানে যেখানে মহিলারা ‘টিপ’ পরেন তা ‘আজনা চক্র’ বা ‘আজ্ঞা চক্র’ নামে পরিচিত। এটা ‘মেডিটেশন’-এর মূল চক্র।
‘আকুপ্রেশার’ শাস্ত্রের মতে, রোজ কপালের এই স্থানে কয়েক মিনিট আঙুল ঠেকিয়ে রাখলে স্বাস্থ্যের পক্ষে তা ভাল।
এছাড়া আরও কিছু উপকারিতা রয়েছে। সেগুলি রইল আপনাদের জন্য—
১. মাথার যন্ত্রণা দূর করে।
২. সাইনাস রোগীদের পক্ষে কপালে টিপ পরা ভাল। কারণ টিপ কপালে থাকা নার্ভকে সঞ্চালিত করে অনুভূতি তৈরি করে। এতে সাইন্যাসের ব্যাথার অনেকটা উপশম হয়।
৩. দৃষ্টিক্ষমতা বাড়ে।
৪. ত্বককে রাখে তরতাজা ও উজ্জ্বল।
৫. মানসিক অবসাদ দূর করে।
৬. শোনার ক্ষমতা বাড়ায়।
৭. স্ট্রেস, চোখের উপর চিনচিন করা ব্যাথা, ক্লান্তি এবং নিদ্রাহীনতা দূর করে।
৮. স্মৃতিশক্তি ও মনসংযোগ বাড়ায়।
৯. অনুধাবন ক্ষমতা এবং সচেতনতা বাড়ায়।
এম ইউ









