এশিয়া

রাশিয়ায় কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন

মস্কো, ৩১ অক্টোবর- রাশিয়ার চেলিয়াবিনস্ক শহরে একটি করোনাভাইরাস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সেখান থেকে ১৫০ জনের বেশি রোগী অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

শনিবার শহরের দক্ষিণের উরাল এলাকার একটি অস্থায়ী হাসপাতালে এ অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি।

দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় জানায়, হাসপাতালের একটি ডরমেটরির অক্সিজেন বুথে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর হাসপাতালটি থেকে ১৫৮ জন রোগী সরিয়ে নিয়ে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ৩১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language