করোনায় আক্রান্ত নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু হাসপাতালে ভর্তি

ঢাকা, ৩১ অক্টোবর- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন আছেন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্তের পর শুক্রবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তিনি।
তিনি জানান, বুধবার জ্বরে আক্রান্ত হওয়ার পরদিন বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে নমুনা জমা দিয়েছিলেন। শুক্রবার রিপোর্ট পাওয়ার পরপরই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
আরও পড়ুন: ‘দলকানা’ বিএনপির মুখে শুধু সমালোচনা, সরকারের উন্নয়ন দেখে না: তথ্যমন্ত্রী
“আমার শারীরিক অবস্থা খুব একটা খারাপ না। হালকা জ্বর আছে। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি।”
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাচ্চু ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা।
তার নির্মিত চলচ্চিত্র ‘গেরিলা’, ও ‘আলফা’ সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে।
সূত্র : বিডিনিউজ
এন এইচ, ৩১ অক্টোবর









