ঘরের বারান্দায় সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরা, ৩১ অক্টোবর- শনিবার ভোরে বাড়ির পাশে এসডিএফ (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) সমিতির ঘরের বারান্দার খুঁটির সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
তিনি উপজেলার মাগুরা গ্রামের নিমাই সরকারের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল জানান, ‘চন্দ্র শেখর সরকার’ বাংলাদেশ সেনাবাহিনীতে কক্সবাজার এলাকায় কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি ছুটিতে বাড়ি আসেন।
শনিবার ভোর রাতের কোনো এক সময় বাড়ি পাশে এসডিএফ সমিতির বারান্দায় গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
তবে কী কারণে এমন ঘটনা ঘটাল সেটি পরিবারের সদস্যরা বলতে পারেননি।
ওসি মো. মেহেদী রাসেল জানান, শনিবার সকালে তালা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
আরও পড়ুন: খুলনায় পুলিশকে মারধরের অভিযোগে শ্রমিকলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার
মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথ জানান, চন্দ্র শেখর সরকার এখনো বিয়ে করেননি। সম্প্রতি ছুটিতে বাড়ি আসার পর বিয়ে-সাদি নিয়ে পরিবারের সঙ্গে তার কথাবার্তা চলছিল।
সূত্র: দেশ রুপান্তর
আর/০৮:১৪/৩১ অক্টোবর









