এশিয়া

ফিলিপাইনে টাইফুন রাই’য়ের আঘাতে বহু প্রানহানীর শঙ্কা

ম্যানিলা, ১৭ ডিসেম্বর – ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’য়ের আঘাতে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলের দিকে এ ঘূর্ণিঝড় আঘাত হানে। ক্ষতিগ্রস্তরা বলছেন, তারা জীবনে কখনো এ রকম অভিজ্ঞতার মুখোমুখি হননি।

আল জাজিরার খবরে বলা হয়, টাইফুন ‘রাই’য়ের কারণে এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরমধ্যে শুক্রবার ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় প্রদেশ নিগ্রোস ওক্সিডেন্টালে কমপক্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আরও তিনজন মারা গেছেন দেশটির পূর্বাঞ্চলের সুরিগাও ডেন নর্টিতে।

ঘূর্ণিঝড়টিকে কেন্দ্র করে আগে থেকে বহু লোককে সরিয়ে নেয়া হয়।

দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চল থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক লাখের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়। এটাকে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ঘূর্ণিঝড়গুলোর একটি বলে বর্ণনা করা হয়েছিল।

ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তরের প্যাগাসা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলের দিকে টাইফুন ‘রাই’ সুরিগাও ডেল নর্টির সিয়ারা গাও দ্বীপে প্রথম আঘাত হানে।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘূর্ণিঝড়ের কারণে অনেক স্থানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। লোকজনকে উদ্ধার করতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

প্যাগাসা জানিয়েছে, সমুদ্রে এটি ১৯৫ কিলোমিটার গতিতে এগোলেও স্থলভাবে এটি ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেড়ে আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের (জেটিডব্লিউসি) ‘রাই’কে ‘সুপার টাইফুন’ বলে ঘোষণা দিয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৭ ডিসেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language