এশিয়া

ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘রাই’, সরানো হচ্ছে লোকজন

ম্যানিলা, ১৬ ডিসেম্বর – ফিলিপাইনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘রাই’। এর জেরে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চল থেকে বৃহস্পতিবার পর্যন্ত লাখো মানুষকে সরিয়ে নেয়া হয়।

এটাকে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ঘূর্ণিঝড়গুলোর একটি বলে বর্ণনা করা হয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তরের প্যাগাসার বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলের দিকে টাইফুন ‘রাই’ সুরিগাও ডেল নর্টির সিয়ারা গাও দ্বীপে প্রথম আঘাত হানে।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘূর্ণিঝড়ের কারণে অনেক স্থানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। লোকজনকে উদ্ধার করতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

প্যাগাসা জানিয়েছে, সমুদ্রে এটি ১৯৫ কিলোমিটার গতিতে এগোলেও স্থলভাবে এটি ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেড়ে আঘাত হেনেছে।

আগাম সতর্কতায় এ ঘূর্ণিঝড়ের গতিপথে ভূমিধস ও বন্যার আশঙ্কা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। এটা ফিলিপাইনে চলতি বছরের ১৫তম ঘূর্ণিঝড়।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের (জেটিডব্লিউসি) ‘রাই’কে ‘সুপার টাইফুন’ বলে ঘোষণা দিয়েছে।

ফিলিপাইন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ টাইফুনকে কেন্দ্র করে প্রায় ১ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৬ ডিসেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language