কুষ্টিয়া

কবর থেকে তোলা হলো কুয়েট শিক্ষকের মরদেহ

কুষ্টিয়া, ১৫ ডিসেম্বর – আদালতের নির্দেশে কবর থেকে ময়নাতদন্তের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রয়াত শিক্ষক ড. মো. সেলিম হোসেনের মরদেহ উত্তোলন করা হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর বাশগ্রাম কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ সাদাতের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে খুলনার খানজাহান আলী থানা পুলিশ।

খানজাহান আলী থানা পুলিশের ওসি প্রবীর কুমার জানান, আইনি পক্রিয়ার অংশ হিসাবে ময়নাতদন্তের জন্য কুয়েট শিক্ষক ড. সেলিম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

এদিকে কবর থেকে মরদেহ উত্তোলনের আগে পুলিশ নিহতের বাবা শুকুর আলীর কাছে মরদেহটি উত্তোলনের জন্য অনুমতি চায়। পরে শুকুর আলী বলেন, আমি বিচার চাই। আমার আগে মামলা দায়ের করার ব্যবস্থা করেন তারপর লাশ তোলেন, আমার কোনো আপত্তি নাই।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বেলা ৩টার দিকে মারা যান কুয়েট শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেন (৩৮)। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ডিসেম্বর মাসের খাদ্য-ব্যবস্থাপক (ডাইনিং ম্যানেজার) পদে নিজের লোককে নিয়োগ দেয়ার জন্য ড. সেলিমকে চাপ দেন কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান। ঘটনার দিন দাপ্তরিক কক্ষে সাদমান নাহিয়ান ও তার অনুগতদের অশালীন আচরণ ও মানসিক নির্যাতনেরও শিকার হন ড. সেলিম।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৫ ডিসেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language