দক্ষিণ এশিয়া

শিশুদের জন্য ছয় মাসের মধ্যে টিকা আনছে সেরাম

 

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর – বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারী ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) আগামী ছয় মাসের মধ্যে ভারতের বাজারে শিশুদের জন্য করোনাভাইরাসের টিকা আনার পরিকল্পনা করেছে।

মঙ্গলবার সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা এ তথ্য জানিয়েছেন।

কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত ভার্চ্যুয়াল সম্মেলনে তিনি বলেন, ভারতের বাজারে শিশুদের জন্য মার্কিন কোম্পানি নোভাভ্যাক্সের উদ্ভাবিত কোভিডের টিকা আনার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে ক্লিনিকাল ট্রায়ালের মধ্যে আছে টিকাটি। এই টিকা ৩ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে ভালো ফল দেখিয়েছে।

বিশ্বের অন্যতম টিকা উৎপাদক প্রতিষ্ঠান নোভাভ্যাক্স। তাদের করোনা টিকার নাম কোভোভ্যাক্স। তিন বা তার চেয়ে বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়ালে কোভোভ্যাক্স টিকা ভালো ফল দেখিয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৪ ডিসেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language