মাগুরা

৬ মণ কয়েন, সেই সবজি বিক্রেতা এখন লাখপতি!

মাগুরা, ৩০ অক্টোবর- দীর্ঘ ২৫ বছর ধরে ৬ মণ কয়েন জমিয়েছেন খাইরুল ইসলাম খবির (৪৬) নামে এক সবজি বিক্রেতা। মাগুরার মহম্মদপুর বাজারের সবজি বিক্রি করে এসব কয়েন সংগ্রহ করেছেন তিনি। কিন্তু কয়েকগুলো বিক্রি করতে না পেয়ে আর্থিক ভাবে চরম অসুবিধায় পড়েছিলেন এই ব্যবসায়ী। বিভিন্ন সংবাদমাধ্যমে এই সংবাদ প্রচারের পর তিনি এই অসুবিধা থেকে মুক্তি পেয়েছেন।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তা দেখে ঢাকার ব্যবসায়ী মিকা ফার্মা কেয়ার লি. এর কর্ণধার নিয়ামুল কবির টিপু খবিরের সেই ছয় মণ ওজনের ৬০ হাজার টাকার ধাতব মুদ্রার বিনিময়ে তাকে এক লাখ টাকা প্রদান করেছেন।

খবিরের মহম্মপুরের বাড়িতে উপস্থিত হয়ে জমানো কয়েনের বিনিময়ে এই টাকা তুলে দেন তিনি। এ সময় মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নবজাতকটি পড়ে ছিল বাগানে

সবজি বিক্রেতা খবির বলেন, গত ১০ বছরে ক্রেতাদের কাছ থেকে নেয়া ১-২ টাকার অসংখ্য কয়েন জমা হয় আমার কাছে। যার ওজন ৬ মণ। ক্রেতাদের কাছ থেকে সবজি বিক্রির সময় মুদ্রাগুলো আমি নিলেও আমার কাছ থেকে এখন আর কেউ নিচ্ছিল না। ফলে বিভিন্ন অঙ্কের ৬০ হাজার টাকা মূল্যের কয়েনগুলো নিয়ে বিপাকে পড়েছিলাম।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/৩০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language