রাজশাহী

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৩ জনের মৃত্যু

রাজশাহী, ০৬ ডিসেম্বর – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় করোনায় একজন এবং উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনায় নাটোর জেলার একজন এবং করোনার উপসর্গ নিয়ে নওগাঁ ও পাবনা জেলার একজন করে মারা গেছেন।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৬ জন। বর্তমানে রাজশাহীর ১৭ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর পাঁচজন, নাটোরের দুজন এবং পাবনার দুজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন আটজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সাতজন।

এদিকে রোববার রামেক হাসপাতাল ল্যাবে ৪২ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ছয়জনের নমুনায়। এই দিনে রামেক ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রাজশাহীর তিনজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৪ দশমিক ৩৭ শতাংশ।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৬ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language