এশিয়া

আর্মেনিয়ার সঙ্গে সংঘর্ষে আজারবাইজানের ৭ সেনা নিহত

বাকু, ১৭ নভেম্বর –  নতুন করে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া। ইতোমধ্যে সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনায় সাত সেনা নিহত হওয়ার দাবি করেছে আজারবাইজান। সংঘাতে আহত হয়েছে আরও ১০ জন। এপি নিউজের।

জানা গেছে, গতকাল মঙ্গলবার আবারও সংঘাত ছড়িয়ে পড়ে আজারবাইজান-আর্মেনিয়ার কারাকিলিস সীমান্তে। এতে বেশ কয়েকজন আর্মেনিয়ান সেনা নিহত ও কয়েকজন বন্দি হয়েছেন আজারবাইজানের সেনাদের হাতে। পরে রাশিয়ার মধ্যস্থতায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা থেকে সীমান্তে নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

এদিকে মঙ্গলবারের ঘটনায় আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, আজারবাইজানের সেনারা আগে হামলা চালিয়েছে এবং আজেরি বাহিনীর হামলায় এরইমধ্যে আর্মেনিয়ার সামরিক বাহিনীতে বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কালবাজার ও লাচিন সীমান্তে প্রথমে উসকানিমূলক হামলা চালায় আর্মেনীয় বাহিনী। এতে দুই আজারি সেনা সদস্য গুরুতর আহত হন। এর জবাব দিতে পাল্টা হামলা চালায় আজারবাইজান। প্রসঙ্গত, গত বছরে দেশ দু’টির মধ্যে সংঘর্ষের ঘটনায় আর্মেনিয়ার ৬০০০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

সূত্রঃ বিডি-প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language