তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ আরও ৫ জনের

ঝালকাঠি, ১৭ নভেম্বর – ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণে মোট ছয়জনের মৃত্যু হল।
মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যার মধ্যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই পাঁচজনের মৃত্যু হয়।
তারা হলেন- শহিদ তালুকদার (৪০), মেহেদী হাসান (২৮), মো. পিরন (৪০), মো. রনি (২৭) এবং আশিকুর রহমান (২৫)।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন জাহাজের সুকানি কামরুল ইসলাম।
আবাসিক সার্জন বলেন, ওই জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। চিকিৎসাধীন বাকি পাঁচজন আজ ভোর থেকে সন্ধ্যার মধ্যে মারা যান।
গত শুক্রবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সুগন্ধা নদীর তীরবর্তী পদ্মা অয়েল কোম্পানির দক্ষিণপাড়ে সাগর নন্দিনী-৩ নামের ওই জাহাটিজে বিস্ফোরণ ঘটে।
এতে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন জাহাজের সুকানি কামরুল ইসলাম। ওই ঘটনায় আরও সাত কর্মী দগ্ধ হয়ে গুরুতর আহত হন।
পরে আহতদের ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দুর্ঘটনার সময় জাহাটিজে ১৩ জন কর্মী অবস্থান ছিলেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৭ নভেম্বর








