বেকারির পারফেক্ট ডোনাট তৈরি করুন ঘরেই (ভিডিও সংযুক্ত)

পেস্ট্রি শপগুলোতে গেলে নানান স্বাদের ডোনাট দেখতে পাওয়া যায়। পেস্ট্রির মত এই খাবারটিও বেশ জনপ্রিয়। অনেকে মনে করেন ডোনাট তৈরি করা বেশ ঝামেলাপূর্ণ। আবার অনেকের ধারনা ওভেন ছাড়া ডোনাট তৈরি করা সম্ভব নয়। ওভেন ছাড়াও দোকানের মতো পারফেক্ট ডোনাট তৈরি করা সম্ভব। পারফেক্ট ডোনাটের রেসিপিটি জেনে নিন তাহলে।
উপকরণ:
১। ২ এবং ১/২ কাপ ময়দা
২। ১/২ কাপ কুসুম গরম দুধ
৩। ১টি ডিম
৪। ১/৪ কাপ গলানো মাখন
৫। ১/৪ কাপ চিনি
৬। ১ চা চামচ ড্রাই ইস্ট
৭। ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
৮। এক চিমটি লবণ
চকলেট সস তৈরির জন্য:
১। ১ এবং ১/২ কাপ আইসিং সুগার
২। ১/৪ কাপ কোকো পাউডার
৩। ৩ টেবিল চামচ দুধ
৪। ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
প্রণালী:
১। একটি পাত্রে ডিম এবং দুধ একসাথে মিশিয়ে নিন। তারপর এতে ইস্ট মেশান।
২। মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে লবণ, ভ্যানিলা এসেন্স, চিনি এবং গলানো মাখন দিয়ে বিট করুন।
৩। এবার এই মিশ্রণে অল্প অল্প করে ময়দা মেশাতে থাকুন। ময়দা দিয়ে ডো তৈরি করুন।
৪। ডো’টি প্লাস্টিকের প্যাকেট দিয়ে পেঁচিয়ে ২ ঘন্টা রেখে দিন।
৫। দুই ঘন্টা পর ডো’টি দিয়ে রুটির মতো বেলে নিন। এবার ডো’টি ডোনাট কাটার দিয়ে গোল করে কেটে নিন।
৬। চুলায় মাঝারি আঁচে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে এলে এতে ডোনাটগুলো দিয়ে দিন। বাদামী রং হয়ে এলে নামিয়ে ফেলুন।
৭। সস তৈরির জন্য একটি পাত্রে আইসিং সুগার এবং কোকো পাউডার মেশান। এই মিশ্রণে দুধ এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে বিট করতে থাকুন।
৮। এবার ডোনাট প্রথমে চকলেট সসে ডুবিয়ে তারপর চকলেটের গুঁড়োতে গড়িয়ে নিন।
৯। ব্যস তৈরি হয়ে গেলো দোকানের মতো পারফেক্ট ডোনাট। ডোনাটের সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন ভিডিওতে।
এম ইউ









