ইউরোপ

জার্মানিতে দ্রুত-গতির ট্রেনে ছুরি হামলা

বার্লিন, ০৬ নভেম্বর – জার্মানির রেজেন্সবার্গ ও নুরেমবার্গের মধ্যকার একটি ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন জখম হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) সকালের দিকে অতর্কিত হামলার ঘটনা ঘটে। দেশটির স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করেছে।

হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কেউ। এছাড়া হামলার শিকারদের পরিচয় কিংবা তাদের জখমের মাত্রাও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

ট্রেনটি নুরেমবার্গের দক্ষিণ-পূর্বে সেউবারসডর্ফ-এ থামানোর পর নিউমার্কেটের কাছে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি।

ওবারপফাল্জ পুলিশ কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, ইন্টারসিটি-এক্সপ্রেস ট্রেনে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ঘটনার পরপরই পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৬ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language