ঢাকা
রাজধানীতে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা, ২৮ অক্টোবর- রাজধানীর দারুসসালাম থানাধীন বড়বাজার এলাকা থেকে সাড়ে ২৯ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক মাদককারবারিরা হলেন- গাজীপুরের জসীম সিকদার (২৫), ব্রাহ্মণবাড়িয়ার সুখন মিয়া (১৮) ও মো. রাকিব হাসান (১৬)।
আরও পড়ুন: উত্তরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল রাজধানীর দারুসসালাম থানাধীন বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটকরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৮ অক্টোবর









