বিচিত্রতা

ট্যাক্সিতেই সন্তানকে ফেলে গেলেন দম্পতি!

ছোট্ট সন্তানকে নিয়ে ট্যাক্সিতে করে বাড়ি ফিরছিলেন দম্পতি। তবে বাড়ির কাছে এসে তাড়াহুড়োর কারণে সন্তানকে ট্যাক্সিতে রেখেই বাড়ি চলে যান তারা। পরে ট্যাক্সি চালক ও পুলিশের সহযোগীতায় বাচ্চাকে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

মঙ্গলবার কলকাতার আলমবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই দম্পতিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। খবর সংবাদ প্রতিদিনের

খবরে বলা হয়েছে, এয়ারপোর্ট থেকে সন্তানসহ একটি প্রিপেড ট্যাক্সিতে ওঠেন ওই দম্পতি। গন্তব্য ছিল আলমবাজার। ট্যাক্সিতেই ঘুমিয়ে পড়েছিল তাদের সন্তান। খুদের ঘুম ভাঙার আগেই গন্তব্যে পৌঁছে যায় ট্যাক্সিটি। গাড়ি থেকে নেমে পড়েন ওই দম্পতি।

আরও পড়ুন : জন্মদিনে নিজের ওপর গুলি চালালো ৩ বছরের শিশু!

দম্পতি গাড়ি থেকে নামার পর ট্যাক্সিচালকও চলে যান অন্যদিকে। বেশ কিছুক্ষণ পর তার নজরে পড়ে গাড়িতেই রয়ে গিয়েছে ওই দম্পতির সন্তান। কী করবেন বুঝে উঠতে না পেরে ট্রাফিক গার্ড পুলিশে গোটা বিষয়টি জানান ওই ট্যাক্সিচালক। এরপর ওই ট্যাক্সিচালকের সহযোগিতায় পুলিশ যোগাযোগ করে খুদের পরিবারের সঙ্গে। প্রমাণ দেখিয়ে সন্তানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান দম্পতি।

এই ঘটনা সামাজিক মাধ্যমে জানিয়েছে স্থাণীয় পুলিশ। এই ঘটনার ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। তারা প্রশ্ন তুলেছেন,

সত্যিই কী বাবা-মা ভুল করে এভাবে সন্তানকে ফেলে যেতে পারেন? কেউ শাস্তির দাবি জানিয়েছেন ওই দম্পতির। তবে সকলেই প্রশংসা করেছেন ওই ট্যাক্সিচালকের।

আর/০৮:১৪/২৮ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language