পদ্মায় ইলিশ ধরার অপরাধে ৮ জেলের কারাদণ্ড

কুষ্টিয়া, ২৮ অক্টোবর- কুষ্টিয়ায় পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে নয় জেলেসহ ১০টি নৌকা আটক করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তাদেরকে এক অভিযানে আটক করা হয়। আটককৃত আট জেলেকে এক বছর কারাদণ্ড দিয়েছে।
পুলিশ জানায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ, জগন্নাথপুর এবং চর সাদিপুর ইউনিয়নের তীরবর্তী পদ্মা নদীতে মা-ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার রাতে সরকারি নির্দেশ অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার সময় ৯ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: ক্ষোভ বাড়ছে বাংলাদেশসহ মুসলিম দেশগুলোতে, ফরাসিদের বিশেষ সতর্কতা
আটককৃত জেলেদের কাছ থেকে ৪টি ইলিশ মাছ, ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং মোট ১০টি নৌকা জব্দ করা হয়। আটক ৮ জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এক বছর কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান ।
সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৮ অক্টোবর









