জাতীয়
করোনায় একদিনে মৃত্যু ২০, আক্রান্ত ১৪৪১

ঢাকা, ৮ অক্টোবর- দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৪২ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৭৪ হাজার ৫৯২ জনে।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ২০ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০ জনে। এদিকে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৬৮৫ সুস্থ হয়েছেন। এনিয়ে মোট দুই লাখ ৮৮ হাজার ৩১৬ জন সুস্থ হলেন।
সূত্র: আরটিভি
আর/০৮:১৪/০৮ অক্টোবর









