দক্ষিণ আমেরিকা

আর্জেন্টিনা ৩ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দিচ্ছে

বুয়েনোস আইরেস, ১৩ অক্টোবর –  ৩ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু করেছে আর্জেন্টিনা।  মঙ্গলবার থেকে দেশটিতে শিশুদের সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

গেলো মে মাসে মাসে সিনোফার্ম জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেও এই নিয়ে অনেক তর্ক বিতর্ক ছিলো দেশটিতে। প্রথমে আর্জেন্টিনার বেশিরভাগ মানুষ প্রথমে সিনোফার্ম টিকা নিতে অস্বীকৃতি জানায়।

আর্জেন্টিনায় ১২ মাসেরও বেশি সময় ধরে লকডাউন থাকলেও টিকা বিষয়ক প্রচারণা অনেক ধীরগতিসম্পন্ন ছিলো, সেই সাথে টিকা দেওয়ার বিষয়েও অনেক অনীহা ছিলো। খুব কম সংখ্যক মানুষই ঠিক সময়ে সেকেন্ড ডোজ নিতে পেরেছে। বাকিদের দুইটি ডোজের মধ্যে সময়ের ব্যবধান কয়েক মাস।  এর মধ্যেই কিছুদিন আগে সিনোফার্ম ব্যবহারের অনুমোদন দেয় দেশটি।

আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রী কার্লা ভিজোত্তি বলছেন, ‘বছরের শেষ সময়ের মধ্যে ৩ বছর বয়স পর্যন্ত সবাইকে করোনা থেকে সুরক্ষিত করা সম্ভব হবে।’ এদিকে আর্জেন্টিনার সোসাইটি অফ পেডিয়াট্রিকের চিকিৎসক ওমার তাবাকো বলছেন,  ‘আমরা শিশুদের নিরাপত্তার জন্য টিকা দেওয়া শুরু করেছি।  আমরা যেনো হার্ড ইমিউনিটি তৈরি করতে পারি এবং বাচ্চারা নিশ্চিন্তে স্কুলে যেতে পারে সে জন্য টিকার ওপর জোর দেওয়া হয়েছে।’

সূত্রঃ কালের কণ্ঠ

আর আই


Back to top button
🌐 Read in Your Language