আরব আমীরাত

দুবাইয়ে লটারি জিতে রাতারাতি কোটিপতি বাংলাদেশি

আবুধাবি, ১০ অক্টোবর – দুবাইয়ে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এক বাংলাদেশি প্রবাসী। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত মাহজুজ লাইভ ড্রতে ১০ লাখ দিরহাম জিতে কোটিপতি হয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

তবে লটারিতে দুই কোটি টাকা জেতা সৌভাগ্যবান এই বাংলাদেশির ভাগ্য আর একটু ভালো হলেই শত কোটি টাকার মালিক হতে পারতেন। কারণ মাহজুজের ৪৬তম সাপ্তাহিক ড্রতে দ্বিতীয় পুরস্কার জিতেছেন ওই বাংলাদেশি প্রবাসী।

ড্রতে ছয়টি নম্বরের মধ্যে তার পাঁচটি নম্বর মিলে গিয়েছিল। আর মাত্র একটি নম্বর মিলে গেলেই প্রথম পুরস্কার হিসেবে তিনি পেতেন পাঁচ কোটি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১৬ কোটি ৪১ লাখ টাকার বেশি। ভাগ্য পরিবর্তনের এ লটারি জিতে চলতি বছর এ পর্যন্ত ১৬ জন মিলিয়নিয়ার হয়েছেন।

এম ইউ/১০ অক্টোবর ২০২১


Back to top button
🌐 Read in Your Language