সুনামগঞ্জ

সুনামগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

সুনামগঞ্জ, ৬ অক্টোবর – সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি এক দম্পতিকে হাতেনাতে গ্রেপ্তার করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মুনতাসির হাসান। গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দু’জনে মিলে যৌথভাবে দ্বীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

মঙ্গলবার ওই দম্পতির বাড়িতে (ইউএনও) মো. মুনতাসির হাসানের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

এ সময় দম্পতির ঘরের খাটের নিচে থেকে ৮ কেজির গাঁজার চালান জব্দ করে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, উত্তর বীর গ্রামের নুর হোসেনের ছেলে আব্দুল আজিজ ও তার স্ত্রী মণি বেগম।

ধর্মপাশা থানার ওসি মো.খালেদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গাঁজার চালান নিজ হেফাজতে বিক্রয়ের উদ্দেশে রাখায় স্বামী স্ত্রী দু’জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৬ অক্টোবর ২০২১


Back to top button
🌐 Read in Your Language