রসনা বিলাস

মাত্র ১৫ মিনিটে তৈরি করুন মজাদার ডেজার্ট (ভিডিও সংযুক্ত)

কেক, বিস্কিট কিংবা বেকিংয়ের অন্য যে কোনো খাবার তৈরি করতে কিছুটা সময় লাগে। বিশেষ করে ওভেনের কারণে অনেক মজাদার খাবার তৈরি করা হয়ে উঠে না। আজ আপনাদের সাথে পরিচিয় করিয়ে দেবো ওভেন ছাড়া মজাদার ফ্রুট টার্ট তৈরির রেসিপির সাথে। এই ডেজার্টটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না। মাত্র ১৫ মিনিটে তৈরি করে নিতে পারবেন। তাহলে জেনে নিন রেসিপিটি।

উপকরণ:
১। ১ লিটার দুধ
২। ১০০ গ্রাম মাখন
৩। সল্টড বিস্কিট
৪। ২টি ভ্যানিলা পুডিং মিক্স
৫। পছন্দমত ফল
৬।পুদিনা পাতা

প্রণালী:
১। প্রথমে বিস্কিটগুলো মিহিভাবে গুঁড়ো করে নিন।

২। এবার বিস্কিটের গুঁড়োর সাথে মাখন দিয়ে দিন। বিস্কিটের গুঁড়ো এবং মাখন ভালো করে মেশান। হাত দিয়ে পরীক্ষা করে নিবেন মাখন এবং বিস্কিট ভালো করে মিশেছে  কিনা।

৩। এবার বিস্কিটের মিশ্রণটি কেক তৈরির প্যানে ঢালুন। একটি ছুরি বা চামচ দিয়ে উপরের অংশ সমান করুন। প্রয়োজনে গ্লাসের নিচের অংশ দিয়ে চেপে চেপে সমান করুন।

৪। অন্য একটি পাত্রে দুধ এবং পুডিং মিক্স একসাথে মিশিয়ে নিন।

৫। বিস্কিটের উপর পুডিং এর মিশ্রণটি ঢেলে দিন।

৬। এটি ফ্রিজে রাখুন ১৫ মিনিট।

৭। পুডিং বসে গেলে তার উপর পছন্দমত ফল কেটে সাজিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলে ফ্রুট টার্ট।

সম্পূর্ণ রেসিপিটি দেখে নিন ভিডিওতে

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language