ঝিনাইদহ

তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মো. সোহাগ আলী

ঝিনাইদহ, ২৭ অক্টোবর- ঝিনাইদহের কোটচাঁদপুরে সবদারপুর রেল স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: দুই বোনকে এখনই বাবার বাসায় প্রবেশ নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের

কোটচাঁদপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language